ইলম ও টাকা-পয়সার বন্টন

হযরতওয়ালা শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক সাহেব বলেন, আল্লাহপাক মাল-দৌলত আর ইলমকে বন্টন করেছেন। যাকে যত বেশী ইলম দিয়েছেন তাকে ততো কম মাল-দৌলত আর টাকা-পয়সা দিয়েছেন। আর যাকে যত বেশী মাল-দৌলত আর টাকা-পয়সা দিয়েছেন তাকে ততো কম ইলম দিয়েছেন। যে যত বড় জাহেল সে ততো মালের অধিকারী।

হযরতওয়ালা এক মজলিসে এই প্রসঙ্গে আরো বলেন, যার যে পরিমাণ জাহালাত আছে তাকে ঐ পরিমাণ টাকা-পয়সা দেয়া হয়। এই জাহেলরা হলো ‘হাউকাউ দলের লোক’ অর্থাৎ চিৎকার সরগোল করার লোক। বাচ্চারা যেমন না বুঝার কারণে অনেক চিৎকার সরগোল করে, এরাও মূর্খতার কারণে চিৎকার সরগোল করে।

হযরত বলেন, বিয়ের অনুষ্ঠানে সাধারণতঃ বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা আগে করা হয় কারণ তা না হলে এরা চিৎকার সরগোল শুরু করবে। কিন্তু যারা জ্ঞানী বিজ্ঞ মুরুব্বি তাদেরকে আস্তে ধীরে পরে খাওয়ার জন্য বসানো হয়। ঠিক তেমনি আল্লাহ তা‘আলা মূর্খ্য জাহেলদেরকে যারা চিৎকার সরগোল করনেওয়ালা তাদেরকে আগেই দিয়ে দেন অর্থাৎ দুনিয়াতেই দিয়ে দেন। আর যারা আলেম, আল্লাহ তাদেরকে পরে দেন অর্থাৎ আখিরাতে সব দেন।

رَضِيْنَا قِسْمَةً الْجَبَّارِ فِيْنَا
لَنَا عِلْمٌ وَلِلْجُّهَّالِ مَلُ
فَاِنَّ الْمَالَ يَفْنَا عَنْ قَرِيْبٍ
وَاِنَّ الْعِلْمَ يَبْقَا لَا يَزَالُ

(عل بن ابي طالب)

পরামক্রমশালী রবের বন্টনে
খুশী রয়েছি বেশ,
ইলম পেয়েছি মোরা,

মূর্খরা? সম্পদ পেয়েই শেষ।।

সম্পদ তো বিলীন হবে
রইবে না কোন ঠাই।
ইলম মোদের শেষ হবে না
থাকবে চিরস্থায়ী।।