মালফুযাত
১০০%
নেক আমল করতে প্রয়োজন আল্লাহর মুহাব্বত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহর মুহাব্বত থাকলে নেক কাজ করা সহজ হয়। নামায, রোজা সকল ইবাদতেই কষ্ট আছে। যদি অন্তরে আল্লাহর মুহাব্বত থাকে তাহলে কষ্টকর মনে হবে না। বিদেশ থেকে স্বজনদের জন্য উপহার উপঢৌকন লাগেজে বহন করে আনতে কষ্ট অনুভুত হয় না। এসব মুহাব্বতের লোকের জন্য আনা হচ্ছে বিধায়। এজন্য আল্লাহর কাছে তার মুহাব্বত চাইতে বলা হয়েছে।
اللهم انى اسئلك حبك
“হে আল্লাহ আমি তোমার কাছে তোমার মুহাব্বত ভালবাসা চাই।”