গুনাহগারের শান্তির আশা

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মানুষ শান্তি এবং আরামের আশায় ঘরে এয়ারকন্ডিশন লাগায়। কিন্তু কেউ যদি এয়ারকন্ডিশন লাগিয়ে ঘরের দরজা জানালা খুলে রাখে তাহলে কী তার ঘর ঠাণ্ডা হবে? শান্তি বা আরাম কী সে পাবে? কক্ষনো না। পাবে তো না আবার তার এয়ারকন্ডিশন মেশিনও নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি কেউ যদি শান্তি বা আরামের আশায় নেক আমল করে, কিন্তু গুনাহের দরজা খুলে রাখে সেও কখনো শান্তি বা আরাম পাবে না। গুনাহের তাছিরে তার নেক আমল করার তৌফিকও কমতে থাকবে।

গুনাহগারের শান্তির আশা | ইসলামী যিন্দেগী