বরই পাতার হিকমত

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মুরদারকে বরই পাতার গরম পানি দিয়ে গোসল করানোর একটি হিকমত হলো, আল্লাহ তা‘আলা কুরআনে বলেছেন, সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত। সিদরা অর্থ বরই। তো জান্নাতের নিকটে বরই গাছ। আর দুনিয়াতে তাকে শেষ গোসল বরই পাতা দিয়ে দেওয়া হয়। তার শরীর থেকে বরই পাতার ঘ্রান পাওয়া যাবে। এর বরকতে কবরে সুয়াল জওয়ারকারী ফেরেশতা যখন তার শরীরে বরইয়ের ঘ্রান পাবে তখন বুঝে নিবে যে, এই ব্যক্তি সাধারণ কোন লোক নয়। সে ঐ জান্নাত প্রদেশের বাসিন্দা। ফলে তার সাথে সম্মান ও নম্র আচরন করবে। তার সুয়াল জওয়াব সহজ করে তাকে ছেড়ে দিবে। এজন্যই বরই পাতা দিয়ে গোসল দিতে বলা হয়েছে।

বরই পাতার হিকমত | ইসলামী যিন্দেগী