মালফুযাত
১০০%
রূহানী রোগ
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব বলেন, জনৈক সম্ভ্রান্ত ব্যক্তি হযরত থানবী রহ. এর নিকট কোন এক রূহানী রোগের কথা জানালে তিনি তার জন্য এই শাস্তি নির্ধারণ করলেন যে, তুমি তিন মাস পর্যন্ত আমার নিকট এই কথাটি লিখে পাঠাতে থাক যে, হযরত আমার মধ্যে অহংকার আছে। তিনি এই ব্যবস্থার উপর আমল করলে তার অহংকার দূর হয়ে গেল। ঐ ব্যক্তি অত্যন্ত ভদ্র হওয়ার কারণে হযরত থানবী রহ. তার জন্য এই শাস্তি নির্ধারণ করেছিলেন। এরপর হযরতওয়ালা অহংকার সম্পর্কিত হাদীস শুনিয়ে বললেন, প্রথমে মানুষের মধ্যে খোদ-পছন্দী সৃষ্টি হয় অতঃপর সেটাই ধীরে ধীরে অহংকার পর্যন্ত পৌঁছে যায়। ফলে সে নিজেকে অন্যের চেয়ে ভাল মনে করতে থাকে।