মালফুযাত
১০০%
সময় নাই
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হাসপাতালে প্রত্যেক রোগী নিজের রোগ নিরাময়ের চেষ্টায় থাকে। সে কখনো অন্য রোগীর রোগ তালাশের সময়-ই পায় না। ঠিক তেমনি কেউ যদি নিজের দোষ সংশোধনের কাজকে গুরুত্ব দেয় তাহলে সে-ও অন্যের দোষ তালাশ করার সময় পাবে না। মনে রাখতে হবে, অন্য কারো ব্যাপারে কু-ধারনা করলে হাশরের ময়দানে আল্লাহ পাক তার কাছে দলিল চাইবেন। কোন দলিলের ভিত্তিতে সে এমন কু-ধারনা করেছে।
যে ছেলের আগামীকালই পরীক্ষা সে কী করে অন্য কাজে মগ্ন হয়ে সময় কাটাবে ? আমাদের প্রতিটা মুহূর্ত-ই পরীক্ষা শুরুর আগ মুহূর্ত। নিজের সংশোধন ছাড়া অন্য কাজে মন লাগানোর সময় নাই।