আহলে হাদীস নফসের পুজারী, হাদীসের অনুসারী না
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আহলে হাদীস সম্প্রদায় কথায় কথায় বুখারী শরীফ মানে বলে দাবি করে। মূলত তারা অনেক বিষয়ে বুখারী শরীফকে উপেক্ষা করে। তার প্রতি কোন ভ্রুক্ষেপই করে না। যেমন কয়েকটি উদাহরণ দিচ্ছি।
১. বুখারী শরীফের বর্ণনা, কাযা নামায পড়তে হবে, তাদের কথা কাযা নামায পড়তে হবে না।
২. বুখারী শরীফের বর্ণনা, একই দিনে ঈদ ও জুম‘আ উভয়টি হলে, উভয়টি আদায় করতে হবে। তাদের বক্তব্য শুধুমাত্র ঈদের নামায পড়তে হবে, জুম‘আ পড়তে হবে না।
৩. বুখারী শরীফের বর্ণনা, নামাযে দাঁড়ানো অবস্থায় ডান হাত দ্বারা বাম হাতের কব্জি ধরতে হবে। তাদের দাবি মহিলাদের ন্যয় বুকে হাতের উপর হাত রাখতে হবে।
৪. বুখারীর বর্ণনা পরস্পরে সাক্ষাত হলে দুই হাত দ্বারা মুসাফাহা করতে হবে। আর তারা বলে, এক হাত দ্বারা মুসাফাহা করতে হবে।
এছাড়া আরো অনেক বিষয় আছে যেখানে তারা বুখারী শরীফের বিপরিত কথা বলে। তাহলে তারা বুখারী মানলো কেমন করে? আবার কথায় কথায় বুখারী মানি বলে দাবি করে। মূলত তারা নফসের পূজারী, হাদীসের অনুসারী না।