জানাজার পর লাশ না দেখানোর কারণ

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কোন লোকের হয়তো খারাপ গুন আছে কিন্তু কেউ তা জানে না। সবাই তার ভালো গুন সম্পর্কে জেনে ভালো জানে। সবাই যখন ভালো ধারনা করে তখন আল্লাহ তার দোষ মাফ করে দেন। জানাজার পর মৃত ব্যক্তির ফায়সালা হয়ে যায়। যদি কারো ব্যাপারে শাস্তির ফায়সালা হয়, এই ফায়সালার কারণে তার চেহারায় পরিবর্তন দেখা দিতে পারে, আর তাই তখন তাকে দেখলে মানুষের খারাপ ধারনা আসতে পারে। এই কারণে জানাজার পর লাশ দেখানোও নিষেধ।