কূদৃষ্টির ব্যাধির চিকিৎসা -

মুফতী মনসূরুল হক সাহেব১৫ অক্টোবর, ২০২৩আত্মশুদ্ধি

এক কাপড়ের ব্যবসায়ীর কূদৃষ্টির ব্যাধি ছিল। সে এর প্রতিকারের ব্যাপারে পরামর্শ চাইলে-প্রত্যেক কূদৃষ্টির জন্যে আমি ৫ টাকা জরিমানা নির্ধারণ করি এবং প্রতি দশ দিন পর কূদৃষ্টির সংখ্যা এবং জরিমানার টাকা হারদুঈ-এ পাঠাতে বলি। আর এই জরিমানার টাকা মিসকিনদের নিজে না দিয়ে বরং আমাকে উকিল বানানোর পরামর্শ দেই। যাতে আমি নিজে মিসকিনদের মাঝে সদকা করতে পারি। দশ দিন পরে চিঠি আসে যে, আমার দৈনিক ৫০ টাকা আমদানি হয়। এখন আমি যদি দিনে ১০ টি কূদৃষ্টির গুনাহ করি, তাহলে আমার সব লাভ-তো জরিমানা আদায় করতেই চলে যাবে। অতঃপর আমি ও আমার বিবি-বাচ্চারা কি খাবো। অতএব খুব হিম্মতের সঙ্গে কাজ করেছি। ফলে গত দশ দিনে আমার দ্বারা কূদৃষ্টির একটি গুনাহও হয়নি। আল্লাহ তা‘আলা তাকে এই তদবীরের বরকতে কূদৃষ্টির ব্যাধি থেকে মুক্তি দান করেছেন।

কূদৃষ্টির ব্যাধির চিকিৎসা - | ইসলামী যিন্দেগী