নেয়ামতের কদর বুঝলে যত্নবান হয়

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২স্বাস্থ্যবিধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হযরত মাওলানা যাফর আহমদ উসমানী রহ. হালকা অসুস্থতা-সামান্য কাশী হলেই ডাক্তার ডাকতেন। স্বাস্থ্য আল্লাহ তা‘আলার বড় নেয়ামত। যে যত বেশি নেয়ামতের মর্যাদা বুঝে, সে ততবেশি তার প্রতি যত্নবান হয়। উনারা স্বাস্থের কদর বুঝতেন বিধায় সামান্য অসুস্থতা অনুভব হলেই ডাক্তার ডাকতেন। আমরা তো কোন ভ্রুক্ষেপও করিনা। অনেকে তো ভয়ে ডাক্তারের কাছে যায় না। মনে করে ডাক্তারের কাছে গেলেই রোগ ধরা পড়বে। এটা সহীহ না। এটা জাহেল মূর্খদের কাজ। আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতি যত্নশীল হতে হবে।