তাহাজ্জুদের মজা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ নভেম্বর, ২০২২সুন্নত, নামায

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ইশার নামাযের পর পরই যে কেউ চাইলে তাহাজ্জুদ নামায পড়তে পারবে। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে যেমন নেকী ঐরকম নেকী সে পাবে। পার্থক্য হলো আখের (গেন্ডারীর) আগা-গোড়ার মত। আখের আগাতে যেমন কম মিষ্টি থাকে আর গোড়ার দিকে বেশী মিষ্টি ঠিক তেমনি প্রথম রাতে তাহাজ্জুদ পড়া আখের আগার মত স্বাদ আর শেষ রাতে তাহাজ্জুদ পড়া গোড়ার মত স্বাদ হবে।

তাহাজ্জুদের মজা | ইসলামী যিন্দেগী