মালফুযাত
১০০%
ওহী অস্বীকার করার নামান্তর
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, অনেক বিদ‘আতী লোক আছে তাদের আকিদা হলো, হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জাননেওয়ালা মনে করা মানে ওহীকে অস্বীকার করা। যখন তিনি গায়েব জানেন তাহলে তো তাঁর নিকট কোন কিছু অজ্ঞাত নেই। এবং তার কাছে ওহী পাঠানোরও কোন প্রয়োজন নেই। ওহীর মাধ্যমে গায়েবের সংবাদ এমন ব্যক্তিকে জানান হয় যে পূর্ব থেকে জানে না। আর যদি কেউ ওহীকেই অস্বীকার করে তাহলে তার ঈমানই থাকবে না।