মালফুযাত
১০০%
স্বার্থান্বেষী আলেমই সাহায্য করে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হার যমানায় দেশের রাষ্ট্রপ্রধানরা নিজের গদি রক্ষার জন্য আলেমদের মুখাপেক্ষী হয়েছে। কিন্তু যারা হকের উপর ছিল তারা কখনো রাষ্ট্র-প্রধানের সাহায্য করেন নাই। কিছু স্বার্থান্বেষী আলেম এদের সাহায্য করতো। হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কোন মুসলমানের জন্য এমন কাজ করা জায়েয নাই যার দ্বারা তার ইজ্জত নষ্ট হয়।