মালফুযাত
১০০%
মাসবুক দ্বিতীয় সালামের পর দাড়াবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, অধিকাংশ লোক এমনকি অনেক আলেমকেও দেখা যায় মাসবুক হলে ইমামের দ্বিতীয় সালাম শুরু হতে না হতেই দাঁড়িয়ে যায়। অথচ মাসআলা হচ্ছে দ্বিতীয় সালাম শেষ হলে যখন বুঝতে পারবে যে ইমাম সাহেব এখন সিজদা সাহু করবেন না, তখন মাসবুক দাঁড়াবে। কিন্তু এই ভুলটি প্রসিদ্ধ হয়ে গেছে। সকলের সতর্ক হওয়া দরকার।