মালফুযাত
১০০%
মুফতীদের জন্য অনেক বৈধ কাজও হারাম
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মুফতীদের জন্য অনেক বৈধ কাজও হারাম হয়ে যায়। তারা যে কাজই করবে মানুষ সেটাকে ফাতাওয়া হিসাবে গ্রহণ করবে। এজন্য তাদের উচিৎ সকল আউলা ও উত্তম কওলের উপর আমল করা। যে সকল বিষয়ে মানুষ সন্দিহান হওয়ার সম্ভাবনা তা পরিত্যাগ করা। যেমন, নামাযের পরে মাথায় হাত রেখে অনেকে অনেক কিছু পড়ে। পড়া বৈধ, কিন্তু আমি পড়ি না। কারণ মানুষ এটাকে ওয়াজিব-ফরজ মনে করতে পারে। আমার নাম প্রচার করে মানুষকে ভুল পথে নিয়ে যাবে।