মালফুযাত
ত্রুটিমুক্ত ঈমানের লাভ
মুফতী মনসূরুল হক সাহেব৩০ জুলাই, ২০২১ঈমান আক্বাইদ
হযরতওয়ালা বলেন, ঈমান তো আনতেই হবে। আল্লাহ এবং রাসূল ﷺ এর কাছে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমানকে শিরিকমুক্ত রাখা। ঈমান শিরিকমুক্ত কিন্তু আমলের ত্রুটি আছে তাহলে তার জন্য সুপারিশ কাজে লাগবে। সমস্ত সুপারিশ শেষে তারপর স্বয়ং আল্লাহ তা‘আলা জাহান্নাম থেকে কিছু লোককে জান্নাতে দাখিল করবেন ঐ লোকদের যাদের ঈমান শিরিকমুক্ত। এ জন্য ঈমানকে শিরিক মুক্ত করতে হবে।