মালফুযাত
১০০%
কথা স্পষ্ট বলতে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এক দিন সবক পড়ানোর সময় ছাত্রদেরকে একটি প্রশ্ন করলেন। ছাত্রদের উত্তর জানা না থাকায় একেক জন একেক ধরনের উত্তর দিচ্ছিল, কিন্তু অস্পষ্টভাবে বলছিল। কথা সম্পুর্ণ বুঝা যাচ্ছিল না। হযরতওয়ালা বললেন, ছাত্রদের দায়িত্ব, কথা যা বলবে স্পষ্ট করে বলবে। সঠিক হলে তো ভালো, না হলে উস্তাদ সঠিকটি বলে দিবেন। কোন কথা বলতে হলে, তাহক্বীক্ব করে বলতে হবে। যাই বলা হবে তার প্রমাণ পেশ করতে হবে। প্রমাণ ছাড়া কথা গ্রহণ করা হবে না।