মালফুযাত
১০০%
আযান ইকামাত যথেষ্ট না
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মুফতী সাহেবরা যারা দীনের বড় বড় কাজের জন্য নিজেদের ব্যস্ত রাখেন, তাদের জন্য আযান ইকামাত যথেষ্ট না। নামাযের ওয়াক্ত হলে মুআজ্জিনের জন্য বা অন্যদের জন্য জরুরী হলো (ঐ মুফতী সাহেবদের, যারা দীনের মাসআলা-মাসাইল নিয়ে ব্যস্ত) তাদের কাছে গিয়ে নামাযের কথা স্মরণ করিয়ে দেয়া। যদি নামাযের ক্ষেত্রে এই হুকুম হয়, তাহলে বুঝা দরকার, কেউ যদি মুফতী সাহেবদের কাউকে কোন মাহফিলের জন্য বা অন্য কোন দাওয়াত অগ্রিম দিয়ে থাকে, তাহলে নির্দিষ্ট সময়ের আগে কতবার স্মরণ করানো উচিৎ।