মালফুযাত
১০০%
আল্লাহর স্মরণের বাহানা
একবার এক ভাই হযরতের সাথে গাড়িতে সফর করছিল। পথে অল্প সময়ের জন্য ইস্তেন্জার জরুরতে নামতে হলো। জরুরত সেরে ঐ ভাই যখন আবার গাড়িতে উঠলো, তখন হযরতওয়ালাকে জিজ্ঞেস করলো যে আবার যানবাহনের দু‘আ পড়তে হবে কী না? হযরতওয়ালা উত্তর দিলেন আমাদের উচিৎ আল্লাহর যিকির বা আল্লাহর স্মরণ বেশী বেশী কিভাবে করা যায় এর জন্য বাহানা বের করা।