আমলের জন্য প্রয়োজন রূহানী শক্তি

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমলের জন্য ইলম যথেষ্ট নয়। আমলের জন্য জরুরী হল রুহানী শক্তি। মানুষ যখন কোন খাটি আল্লাহওয়ালাহকে মুহাব্বত করে, তার মজলিসে আসা যাওয়া করে, আল্লাহ তা‘আলা তাকে ইলম দান করেন, সাথে আমলের রুহানী শক্তিও দান করেন। সবযুগেই এই ধারা চলে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবে তাবেঈ, এমন ভাবে যুগের উলামায়ে কেরাম এ দায়িত্ব ও ধারা চালু রেখেছেন।

আমলের জন্য প্রয়োজন রূহানী শক্তি | ইসলামী যিন্দেগী