মালফুযাত
১০০%
আলেম নয় ফক্বীহ হতে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সরাসরি ভাসা-ভাসা ইলম থাকলে আলেম বলা হয়। আর গভীর পান্ডিত্য থাকলে ফক্বীহ বলা হয়। আলেম হলো জেলের মতো। উপর থেকে মাছ ধরতে পারে। আর ফক্বীহ হল ডুবরির মতো সমুদ্রের তলদেশ থেকে মনিমুক্তা উঠাতে পারে। হাদীসে ফক্বীহ হতে বলা হয়েছে, আর ফক্বীহ হওয়ার জন্য প্রয়োজন অধিক মুতালাআ আর অধ্যায়ন। গুনাহ বর্জন এবং কোন আল্লাহওয়ালার হাতে নিজেকে মিটানো। ইমামে আযম আবু হানিফা রহ., হযরত জাফর সাদেক রহ. এর দরবারে দু’বছর পড়ে ছিলেন। তিনি নিজেই বলতেন, لو لا السنتان لهلك النعمان যদি দুই বছর না হতো তাহলে আবু হানিফা নুমান ধ্বংস হয়ে যেত। এজন্য আলেম নয়, ফক্বীহ হওয়ার চেষ্টা করতে হবে।