আল্লাহওয়ালাদের সুহবাত

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, যে যার বুঝ মতো আল্লাহর ওলী হতে চাচ্ছে। কিন্তু কুরআন হাদীস বলে, ‘তুমি তাকওয়া অর্জন কর তাহলে ওলী হতে পারবে। এবং তাকওয়া অর্জনের পথ আল্লাহওয়ালাদের সুহবাত।’ বাস্তবেও তাই দেখা যায়। ভাল আলেম, অনেক বড় আলেম কিন্তু আল্লাহওয়ালাদের সুহবাত না থাকার কারণে সমাজে সবচেয়ে বড় ফেতনা, বিদ‘আত তাদের দ্বারা চালু হয়েছে। সুন্নতের আশেক হতে হলে সুহবাত লাগবে। প্রত্যেক জিনিসের একটা খনি আছে আর তাকওয়ার খনি হলো আল্লাহওয়ালাদের দিল।

আল্লাহওয়ালাদের সুহবাত | ইসলামী যিন্দেগী