মালফুযাত
১০০%
“জনাবা” বলা ঠিক নয়
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, অনেকেই মনে করে, পুরুষের ক্ষেত্রে যেহেতু “জনাব” ব্যবহার করা হয় এজন্য মহিলার ক্ষেত্রে “জনাবা” ব্যবহার করতে হবে। আসলে কথাটি ঠিক নয়। “জনাবা” আরবি শব্দ, অর্থ হলো এমন অপবিত্রতা যার দ্বারা গোসল ফরয হয়।