গীবত মারাত্মক অপরাধ

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহ.২৭ আগস্ট, ২০২৬

হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, গীবত শত্রুতার বাপও বেটাও। অর্থাৎ, কখনও শত্রুতার দ্বারা গীবত সৃষ্টি হয় আবার কখনও গীবত থেকে শত্রুতা তৈরী হয়। যার বংশ পরিক্রমা এরূপ নিরর্থক তার অনর্থের জন্য এটুকই যথেষ্ট। যখন কোন ব্যক্তি কারও পিছনে লেগে পড়ে তখন দ্বীনের খেয়াল বিলকুল থাকে না। না অন্যকে কষ্ট দেয়া থেকে পিছপা হয়, না মিথ্যা ও ধোকা থেকে। প্রত্যেকেই চায় দুশমন ক্ষতিগ্রস্ত হোক। চাই তার সাথে সাথে নিজেও খতম হয়ে যাক না কেন।

গীবত মারাত্মক অপরাধ | ইসলামী যিন্দেগী