আল্লাহপ্রাপ্তির নিকটতম পথ

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহ.২৭ আগস্ট, ২০২৬আত্মশুদ্ধি, আল্লাহওয়ালা

হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, প্রিয়নবী ﷺ-এর অনুসরণের বিশেষ বরকতের রহস্য হল এই যে, যে ব্যক্তি মুহাম্মাদ ﷺ-এর রূপ ধারণ করে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামীনের মহব্বত ও ভালবাসা সৃষ্টি হয়। আল্লাহ তা'আলা মনে করেন সে আমার মাহবুব প্রেমাস্পদের রূপধারী। অতএব, আল্লাহ পর্যন্ত পৌঁছার এটাই হল সবচেয়ে নিকটতম পথ।