মালফুযাত
১০০%
নবীর দু‘আ
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কোন নবী আ. মাল বাড়ানোর জন্য কখনো দু‘আ করেন নি বরং মালে যেন বরকত হয় এই জন্য দু‘আ করেছেন। আর সবসময় ইলম বাড়ানোর জন্য দু‘আ করেছেন। ইলম হলো স্থায়ী নিয়ামত আর সম্পদ হলো অস্থায়ী নিয়ামত, এই আছে এই নাই। এ জন্য স্থায়ী জিনিসের দু‘আ করতে হবে।