প্রত্যেক আলেমের একজন প্রকৃত হিতাকাঙ্খি আবশ্যক

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, প্রত্যেক আলেমের একজন সত্যিকারের প্রকৃত হিতাকাঙ্খি থাকা আবশ্যক, যিনি তার পদস্খলনের সময় তাকে টেনে উঠাবেন। অন্যথায় এ ভুল ও অন্যায়ের উপর তার মৃত্যু হবে। যদি কোন আলেমের সত্যিকার হিতাকাঙ্খী না থাকে, তাহলে সে বড় বদ নসীব। বিশেষ করে শেষ বয়সে লোকেরা নিজেদের হীন দুনিয়াবী স্বার্থ উদ্ধার করতে, তাকে ভুল পথে পরিচালিত করে। ভক্তবৃন্দরা জী-হুজুর, জী-হুজুর করতে থাকে আর তাকে ভ্রান্তির উপর অটল রাখে। এই ভুল ও অন্যায় নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়। এজন্য একজন সত্যিকারের হিতাকাঙ্খী প্রয়োজন, যে তাকে সব ভুল থেকে ফিরিয়ে আনবে।

প্রত্যেক আলেমের একজন প্রকৃত হিতাকাঙ্খি আবশ্যক | ইসলামী যিন্দেগী