মসজিদ ভিত্ত্বিক তালীম আবশ্যক

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মসজিদ ভিত্ত্বিক গুনাহে কবীরার আলোচনা সম্বলিত কিতাবের তালীম চালু করা আবশ্যক। লোকেরা আজ হাঁসতে হাঁসতে গুনাহে কবীরায় লিপ্ত হচ্ছে। কিন্তু তার অনুভুতিও হচ্ছে না যে, এটা কবীরা গুনাহ। তার কাছে এ বিষয়ে  ইলম না থাকার দরুন সে এসব করছে। যখন মসজিদে মসজিদে তালীম চালু হবে, লোকেরা তার ভয়াবহতা সম্পর্কে অবগত হবে, তখন মানুষের অন্তরে খোদা প্রদত্ত লুকায়িত খোদাভীতি জাগ্রত হবে। সে গুনাহ থেকে বিরত থাকবে। এজন্য প্রয়োজন তালীমের ব্যবস্থা।

মসজিদ ভিত্ত্বিক তালীম আবশ্যক | ইসলামী যিন্দেগী