অজ্ঞতার উপর বড়াই

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২বিবিধ, রাজনীতি ও ব্রিটিশের আগ্রাশন

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ব্রিটিশ সিলেবাস পড়ে মুসলমানরাও ব্রিটিশে পরিণত হচ্ছে। ইয়াহুদী খ্রিস্টানদের মত তারাও আলেম উলামাদের তিরস্কার করে বলতে থাকে, “এরা হলো সমাজের বোঝা। না চাঁদের দেশে যেতে পারে, না মঙ্গলগ্রহের খবর রাখে। পাইছে শুধু জান্নাত জাহান্নামের কথা। আর আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছি। জাতিকে মঙ্গলগ্রহ চাঁদের দেশের সন্ধান দিচ্ছি।” আসলে তারা নিজেদের অজ্ঞতা-মুর্খতা মানুষের সামনে প্রকাশ করছে। তারা এতই বড় গাধা যে, এর উপর আবার গর্ব করছে। তাদের দৌড় হল চাঁদের দেশ আর মঙ্গলগ্রহ পর্যন্ত। চাঁদ তো হলো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। সূর্য তার থেকে অনেক দূরে, প্রথম আসমান তো আরো দূরে। তারা এখনো পর্যন্ত প্রথম আসমানের কোন সন্ধান খুজে পায়নি। তার থেকে কত হাজার হাজার মাইল দূরে দ্বিতীয় আসমান, তার থেকে কত দূরে তৃতীয় আসমান, এমনি ভাবে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তার পাশে হলো জান্নাত। ওরা সারা জীবন ব্যয় করে সবে মাত্র গিয়েছে চাঁদ পর্যন্ত। তাহলে তাদের সপ্তম আসমানের উপরে জান্নাতে পৌঁছতে কতদিন লাগবে? আর হুজুররা তো প্রথম দিন প্রথম সবক থেকেই পৌঁছে গেছে সপ্ত আসমানের উপরে জান্নাতে। তবুও তারা নিজেদের অপারগতা-অক্ষমতা নিয়ে গর্ব করে। আসলে তারা নির্বোধ, অজ্ঞ-মূর্খ।

অজ্ঞতার উপর বড়াই | ইসলামী যিন্দেগী