মালফুযাত
১০০%
হারদুঈ মানুষ তৈরীর কারখানা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হারদুঈ হলো মানুষ তৈরীর কারখানা। হারদুঈর হযরত রহ. সব কিছু চুলচেরা খেয়াল করতেন। একবার আমার হারদুঈতে ইমামতি করার সময় তিন আলিফের স্থানে সাড়ে তিন আলিফ টান হয়ে যায়।
তখন কোন ব্যস্থতার দরুন হারদুঈ হযরত রহ. আমাকে কিছু বলতে পারেননি। পরে আমিও দেশে চলে আসি। হযরত তখন বাংলাদেশী কাউকে খুজঁতে থাকেন। একপর্যায়ে মুফতী সুহাইল সাহেবকে পেয়ে যান। তার কাছে খবর পাঠান যে দেশে ফিরে মুফতী মানসূরুল হক্বকে এ বিষয়ে বলবে যে, তার অমুক স্থানে তিন আলিফের জায়গায় সাড়ে তিন আলিফ হয়ে গিয়ে ছিলো। এটা যেন ঠিক করে নেয়।