জারয সন্তানে দেশ ভরে যাবে

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২বিবিধ, রাজনীতি ও ব্রিটিশের আগ্রাশন

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বাংলাদেশের টাকশাল যদি ওপেন হয়ে যায় তাহলে জাল টাকায় দেশ ভরে যাবে। তেমনি যদি আমাদের মা বোনেরা ওপেন চলাফেরা করে তাহলে জারয সন্তানে দেশ ভরে যাবে। এনজিও খ্রীষ্টান মিশনারী আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে পর্দাহীন বানাতে উঠে পড়ে মাঠে নেমেছে। ব্রাকের নামে, বিভিন্ন সংস্থার নামে, নানান অজুহাতে তাদেরকে ঘর থেকে বের করছে। যদি এমনটি চলতে থাকে তাহলে ইউরোপ আমেরিকার  মতো এ দেশও অবৈধ সন্তানে ভরে যাবে। পিতার পরিবর্তে মায়ের পরিচয়ে চলতে হবে।