মালফুযাত
১০০%
শরী‘আতের অপর নাম পুলসিরাত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শরী‘আতের অর্থ হচ্ছে মহা সড়ক। এই মহা প্রশস্ত রাস্তা কিয়ামতের ময়দানের সঙ্গে সংযুক্ত। কিয়ামতের ময়দানে এই রাস্তার দ্বিতীয় অংশ যার নাম পুলসিরাত। উভয় রাস্তা এক। দুনিয়াতে নাম শরী‘আত, আখেরাতে নাম পুলসিরাত। এই দ্বিতীয় রাস্তা গিয়ে মিলেছে জান্নাতের প্রধান ফটকের সঙ্গে। যার নিচে হলো জাহান্নাম। দুনিয়াতে শরী‘আত নামক রাস্তার প্রতিটি পথচারী সোজা গিয়ে পৌঁছবে জান্নাতে। যারাই শরী‘আত থেকে ছিটকে পড়বে তারাই গিয়ে পৌঁছবে জাহান্নামে। তাই শরী‘আতকে মজবুত ভাবে আকঁড়ে থাকতে হবে।