জানাযা ও লাশ দাফনে বিলম্ব করা

মুফতী মনসূরুল হক সাহেব১৮ অক্টোবর, ২০২৩বিবিধ

বর্তমানে জানাযা ও লাশ দাফনে বিলম্ব করাটা সাধারণ ব্যাপারে পরিণত হয়ে গেছে। আবেগ ও মুহাব্বতের বশে অনেক আলিমও এতে জড়িয়ে পড়েন। অর্থাৎ কখনও জানাযা স্থানান্তরের ভুল করেন, কখনও কান্না কাটির জন্যে বিলম্ব করেন এবং আত্মীয়-স্বজনের জন্য অপেক্ষা করেন। অথচ শরী‘আতে জানাযাকে দ্রুত দাফন করতে হুকুম করা হয়েছে। এ হুকুমের পেছনে দু’টি কারণ বিদ্যমান। এক, লাশ যদি নেককারের হয়, তাহলে সে তার প্রিয় এবং আরামের জায়গায় দ্রুত পৌঁছে যাবে। দুই, আর যদি লাশ বদকারের হয়, তাহলে তাকে বেশী সময় নিজের কাঁধেও রাখতে হল না। এজন্যেই ফিকাহবিদগণ জুম‘আর আগে দাফন সম্ভব হলে, জুম‘আর জন্যে অপেক্ষা করাকে নাজায়িয বলেছেন। আল্লাহ তা‘আলার সন্তুষ্টি ও সুন্নাত মুতাবিক হলে নাজাত ও মাগফিরাতের জন্যে অল্প লোকই যথেষ্ট। আর আল্লাহ তা‘আলার অসন্তুষ্টি ও সুন্নাত পরিপন্থী হলে সংখ্যাধিক্যও কোন উপকারে আসবে না। হাদীসে আছে ‘সফরের হালতে মৃত্যু হলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়’ এরপর আর জানাযাকে জন্মভূমিতে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? আলিমদের দ্বারাই যদি আইন-কানুন লঙ্ঘিত হয়, তাহলে সাধারণ মানুষকে বুঝাবে কে?

জানাযা ও লাশ দাফনে বিলম্ব করা | ইসলামী যিন্দেগী