মহিলার ভাষা কর্কষ হওয়াই শ্রেয়

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২অন্যান্য ঘটনা ইতিহাস, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, নারী পর্দানশীল জাতী। তাদের আওয়াজকে সতর বলা হয়েছে। তারা বিনা প্রয়োজনে কোন গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলবে না। যদি প্রয়োজনবশতঃ বলতেই হয় তাহলে খুব কর্কষ ভাষায় কথা বলবে। যেন কু-মতলবী তার আওয়াজের ভয়ে তার থেকে দূরে যেতে বাধ্য হয়। তাহলে আর সমাজে ফিৎনা থাকবে না। কিন্তু দুঃখের বিষয় হল, যদি কোন মহিলা শরী‘আতের হুকুম পালন করতে গিয়ে এরূপ আচরণ করে তাহলে তাকে সবাই গাল-মন্দ করতে থাকে। অভদ্র বলতে থাকে। অথচ বে-কুফের দলেরা বুঝেনা যে এটাই তার ভদ্রতা। এটাই তার শরী‘আতের বিধান।

মহিলার ভাষা কর্কষ হওয়াই শ্রেয় | ইসলামী যিন্দেগী