হাদীসের অপপ্রয়োগ

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২অন্যান্য ঘটনা ইতিহাস, বিবিধ

طلب العلم فريضة على كل مسلم উল্লেখিত হাদীসে পাকের ব্যাখ্যায় হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ইলম দ্বারা উদ্দেশ্য হলো দ্বীনি ইলম তথা কুরআন সুন্নাহর জ্ঞান। অতএব স্কুল কলেজের গেইটে যে লেখা হয়  ربى زدنى علما অথবা প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞানার্জন জরুরী। (আল হাদীস) এটা সম্পূর্ন ভুল কর্ম ও হাদীসে পাকের অপপ্রয়োগ। কেননা সেখানে কোন ইলম শিক্ষা দেওয়া হয় না। হাদীসের ভাষ্যমতে বর্তমানে এসব স্কুল কলেজ কিয়ামতের আলামত। নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের নিদর্শন হলো ইলম উঠে যাবে মূর্খতা ছড়িয়ে পড়বে। ব্যপক হারে মদ পান করা হবে, প্রকাশ্যে ব্যভিচার চলতে থাকবে (বুখারী)। আর স্কুল কলেজে প্রতিনিয়ত কত যে যিনা ব্যভিচারের ঘটনা ঘটছে এবং কী পরিমানে নেশা ও মাদকদ্রব্যের সয়লাব হচ্ছে তা তো সবারই জানা।

হাদীসের অপপ্রয়োগ | ইসলামী যিন্দেগী