মালফুযাত
১০০%
শুধু অভিধান দেখে তাফসীর করা যায় না
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শুধুমাত্র অভিধান দেখে কুরআনের তাফসীর করা সম্ভব নয়। যেমনঃ আল্লাহ তা‘আলা বলেছেন, يصلح لكم اعمالكم। অভিধান হিসাবে এই আয়াতের তাফসীর হবে, আল্লাহ তা‘আলা তোমাদের আমল সংশোধন করে দিবেন। অথচ এই আয়াতের এমন তাফসীর করা সঠিক না। সঠিক তাফসীর হবে, তোমাদের আমলসমূহ অগ্রহণযোগ্য হওয়া স্বত্ত্বেও তিনি (আল্লাহ) তা কবুল করবেন,يقبل الله اعمالكم مع الخطايا