মালফুযাত
১০০%
আশরাফুল মাখলুকাত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা এই কথাটা ঢালাও ভাবে বলা ঠিক না। কেননা সব মানুষ আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব সে, যে ঈমান এনেছে এবং আল্লাহর হুকুম আর নবীর তরীকায় চলে। যে ঈমান আনে নাই সে আশরাফুল মাখলুকাত হওয়া দূরের কথা, মানুষ-ই না। সে তো চতুষ্পদ জন্তুর ন্যায় বরং তার চেয়েও নিচে।