মালফুযাত
১০০%
দীনের উপর টিকে থাকার জন্য শর্ত হলো সুহবাত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দীন অর্জন করার জন্য এবং দীনের উপর টিকে থাকার জন্য সবচেয়ে জরুরী বিষয় হল সুহবাত। অর্থাৎ কোন আল্লাহওয়ালার সহচার্য ও সংশ্রব অবলম্বন করা। হযরত সাহাবায়েকেরাম বহুগুনের অধিকারী হওয়া সত্বেও অন্য কোন গুনের দ্বারা তাদের নাম করণ করা হয়নি। তারা যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সময় কাটাতেন এটাকে কেন্দ্র করে তাদের নাম করণ করা হয়েছে সাহাবী। একথা বুঝানোর জন্য যে, কেয়ামত পর্যন্ত দীন অর্জন করা ও দীনের উপর টিকে থাকার নিখাদ ও নির্ভেজাল পন্থা হল সুহবাত। কোন আল্লাহওয়ালার সুহবাত উঠানো ব্যতিত মৃত্যূ পর্যন্ত দীনের উপর টিকে থাকা কষ্টকর।