মালফুযাত
১০০%
ভাঙ্গা জিনিসের মূল্য বাড়ে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দুনিয়ার প্রায় সব জিনিসই যদি আনাম বা পরিপূর্ণ থাকে অর্থাৎ ভাঙ্গা না থাকে তবে তার দাম থাকে। ভেঙ্গে গেলে দাম কমে যায়। আর দীনের কাজ করতে গিয়ে কলব যদি টুকরা টুকরা হয়, তবে এর দাম আগের থেকে আরো বেশি বেড়ে যায়। আল্লাহর জন্য দিলের উপর করাত চালাতে হবে। মনের খাহেশের বিরোধিতা করতে হবে। তবে ঐ দিল আল্লাহর প্রিয় হবে।