শায়েখ ইলমওয়ালা হতে হবে

হযরতওয়ালা শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক সাহেব বলেন, কিতাবে আছে, যে তাওবা করে আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে কাছে টেনে নেন। সুতরাং তাওবা করার পর ইতমিনান (নিশ্চিন্ত) হয়ে যেতে হবে। পেছনের গুনাহ আর স্মরণ করবে না। যদি নিজের অনিচ্ছায় মনে পড়ে যায় তাহলে ইস্তেগফার পড়বে। অনেক কম ইলমওয়ালা শায়েখ বা পীর আছেন যারা তাদের মুরীদদেরকে শিক্ষা দেন যেন মুরীদগণ, “প্রত্যেকদিন তাহাজ্জুদের নামায পড়ে হাত তুলে আল্লাহর দরবারে পেছনের গুনাহ মনে করে করে কান্না করে আর ক্ষমা চায়”। অথচ এই কাজের দ্বারা আল্লাহর সাথে আরো বেশী দূরত্ব তৈরী হয়। কারণ আল্লাহ পাকের ওয়াদা হলো, আল্লাহর নিকট যে মাফ চায় আল্লাহ তাকে মাফ করে দেন। প্রতিদিন পিছনের গুনাহ মনে করে করে মাফ চাওয়ার অর্থই হলো, আল্লাহর ওয়াদাকে বিশ্বাস না করা। এই জন্য শায়েখ হতে হবে ইলমওয়ালা।