মালফুযাত
১০০%
প্লেট, গ্লাস ভিন্ন ভিন্ন হওয়া হিন্দুয়ানী সংস্কৃতি
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, এদেশে দীর্ঘ দিন হিন্দুদের বসবাসের দরুন তাদের স্বভাব সংস্কৃতি আমাদের মাঝে রয়ে গেছে। হিন্দুদের অস্পষ্ট সংস্কৃতির একটি দৃশ্যমান প্রতিক্রিয়া হলো, পরিবারের প্রত্যেকের প্লেট, গ্লাস ভিন্ন ভিন্ন হওয়া। হিন্দু ধর্মে একজন অন্যজনের জিনিসপত্র ব্যবহার করা কবীরা গুনাহের ন্যয় অপরাধ। আর ইসলামের শিক্ষা হলো ... তুমি তোমার সামনে থেকে আহার গ্রহণ করো। “তোমার দিক থেকে”একথার মাঝে ইঙ্গিত হলো এক প্লেটে কমপক্ষে দুজন খেতে হবে। একজন একপ্লেটে বসলে তো পুরাটাই তার দিক, আরেকজন হলে না তোমার দিক বলাটা সঠিক হবে। এজন্য উত্তম হলো পরিবারের লোকেরা বড় প্লেটে একসাথে বসবে। তাহলে পরস্পরে সুসম্পর্ক বজায় থাকবে, ঝগড়া বিবাদ মিটে যাবে।