মালফুযাত
১০০%
হিম্মতের সঙ্গে আমল করা
সাধনা ও অনুসরণের ব্যাপারে একটা ঘটনা মনে হয়েছে। এক সুদখোর হযরত থানভী রহ.-এর কাছে আরয করলো যে, আমি ৬ হাজার টাকা সুদ খেয়েছি, এখন কি করবো? তিনি বললেন- সম্পদ আছে? সে বললো, আছে। তিনি জিজ্ঞেস করলেন- বিক্রি করলে কত টাকা হবে? সে বললো, সাত হাজার। তিনি বললেন- সম্পদ বিক্রি করে সকলকে সুদের টাকা ফেরত দিয়ে দাও! সে হিম্মতের সঙ্গে এর ওপর আমল করলো এবং হিফ্য শুরু করে হাফিয হয়ে গেলো। অতঃপর আল্লাহ তা‘আলার ফযলে হজ্জও নসীব হলো। এছাড়া হযরত ওয়ালা থানভী রহ.-এর মাওয়ায়িয থেকে নির্বাচন করে ‘আশ্রাফুল জাওয়াব’ নামক একটা দ্বীনী কিতাব সংকলন ও প্রকাশের সৌভাগ্য হলো। কামাই রুযীতে বরকত হলো এবং সুখ-শান্তিতে তাঁর বাকী জীবন কেটে গেলো। চলুন, আমরাও আল্লাহ তা‘আলাকে রাযী করে দেখি।