রোগ ব্যাধির অজানা হিকমত রয়েছে

মুফতী মনসূরুল হক সাহেব১৮ অক্টোবর, ২০২৩স্বাস্থ্যবিধি

সুস্থতার জন্যে দু‘আ করতে থাকা উচিত। কিন্তু তারপরও যদি অসুখ হয়ে যায়, তাহলে তাকে নিজের জন্যে কল্যাণকর মনে করবেন। ফলে গুনাহর কাফফারা এবং বিনয় ও মনোযোগ সৃষ্টি হবে। এছাড়াও এতে ডাক্তারের রিযিক, টেক্সিওয়ালার রিযিক, সেবা-যত্ন করীদের সাওয়াব, দাওয়াখানার লাভসহ আরো অনেক অজানা হিকমত রয়েছে। বিশেষ করে দ্বীনের পথ প্রদর্শক ও মাখায়িখগণ যখন রোগে আক্রান্ত হন, তখন যে দুর্বলতা ও শক্তিহীনতা তাঁদেরকে দ্বীনের বিশেষ (আধ্যাত্মিক) স্তরে পৌঁছতে দেয় না, রোগ ব্যাধির পথ ধরে তারা সেখানে পৌঁছে যেতে পারেন। আমি হযরত মাওলানা শাহ ওয়াসীউল্লাহ সাহেবের ব্যাপারে বলতে পারি যে, মাওলানা যখন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্যে বোম্বাই গেলেন, তখন অনেক মানুষের যেমন দ্বীনী ফায়দা হয়েছে, তেমনি অনেক ডাক্তারেরও ইসলাহ নসীব হয়েছে।