মালফুযাত

তাজা ঈমান সহী ঈমান

মুফতী মনসূরুল হক সাহেব৩০ জুলাই, ২০২১ঈমান আক্বাইদ

হযরতওয়ালা বলেন, আল্লাহ তা‘আলা বলেছেন,

يَا اَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا

অর্থঃ হে ঈমানদারগন তোমরা ঈমান আনো।

ঈমানদারদের ঈমান আনতে কেন বলা হলো? এখানে ২য় ঈমান দিয়ে ঈমানকে সহী করা বুঝানো হয়েছে। শিরিকমুক্ত করতে বলা হয়েছে। ঈমানের দাওয়াত দেয়ার দ্বারা এবং ঈমানী মজলিসে বসার দ্বারা ঈমান তাজা হয়। তাজা ঈমান আমল করতে বাধ্য করে। যেমনঃ কোন ফল গাছ লাগানো হলো তো মূল বীজটা হলো ঈমান আর ফল হলো আমল। যদি ঈমান সহীহ হয় এবং মজবুত হয় তবে গুনাহ থেকে বাঁচা সহজ হয়।