মালফুযাত
১০০%
সালামের উত্তর শুনিয়ে না দেওয়ার ক্ষতি
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব। অনেককে দেখা যায় উত্তর শুনিয়ে দেয় না। হাত দিয়ে ইশারা করে বা মাথা নেড়ে উত্তর দেয়। কিন্তু এভাবে উত্তর দেওয়ার অনেক ক্ষতি আছে।
১. নিজের অহংকার বৃদ্ধি পায়, অন্যকে হেয় মনে হতে থাকে।
২. সালামদাতার অন্তরে কষ্ট দেওয়া হয়। আর কোন ব্যক্তিকে কষ্ট দেওয়া হারাম, কবিরাহ গুনাহ।