মালফুযাত
১০০%
বিপদ-আপদের ফায়দা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমরা যদি জানতাম যে আমাদের একেকটা বিপদ-আপদের কারণে আমরা কত লাভবান হই তাহলে আমরা আল্লাহর কাছে নিজেদের জন্য আরো বেশী বিপদ-আপদ চাইতাম। হারদুই হুজুর রহ. একটা উদাহরণ দিতেন। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ একটা ভারী বস্তা তার মাথায় পড়লো। এতে লোকটা প্রথমতোঃ অনেক রেগে গিয়ে যাচ্ছে-তাই বকাঝকা করতে লাগলো। কিন্তু একটু ঠাণ্ডা হয়ে যখন বস্তাটা খুললো তখন দেখলো বস্তা ভরা পাঁচশ টাকার নোট, আর উপরে একটা কাগজে লিখা আছে এই বস্তার সব টাকা তোমার জন্য হাদিয়া। এখন লোকটা কী বস্তা মাথায় পড়ার কারণে মন খারাপ করবে? নাকি আরো বস্তা তার মাথায় পড়ুক এই দু‘আ করবে?