সমস্ত কবিরা গুনাহের মূল

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, অন্তরের যে দশটা রোগ আছে এই রোগের কারণে সোয়া 'শ কবিরা গুনাহ হয়। থানভী রহ. বলেন, এই দশটা রোগের মূল হলো দুইটা রোগ। ১. দুনিয়ার মুহাব্বত অর্থাৎ দুনিয়ায় মজা নেয়া। ২. হুব্বে জা (নিজের বড়ত্ব অন্যের দিলে কামনা করা)।

চিকিৎসা

এক নম্বর হলো, দুনিয়ার মুহাব্বত বা মজা নেয়া, তা কন্ট্রোল করতে হবে রোযার দ্বারা। যদি রোযার আসল উদ্দেশ্য বুঝতে পারে, তাহলে এই দুনিয়ার মুহাব্বত বা মজা নেয়ার চিকিৎসা হবে।

দুই নম্বর, যেটা নিজের বড়ত্ব বা হুব্বে জা এর চিকিৎসা হলো নামায। নামাযের উদ্দেশ্য হলো নিজেকে ছোট ভাবা। আল্লাহু আকবার বলে বলে বারবার আল্লাহকে বড় বলে স্বীকার করে নিজের বড়ত্ব ধ্বংস করা। আমার তো কোন অস্তিত্ব নেই। যখন বারবার বলবো, আল্লাহর বড়ত্ব দিলে বসবে, নিজেকে তখন ছোট মনে হবে।

নামাযে ঝুঁকে গিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করা হয়। রুকু-সিজদার মানে হলো নিজেকে অপদস্থ করা। রুকু-সিজদা এমন এক অবস্থা যে ঐ হালতে কুরআন তিলাওয়াত করা নাজায়েয। যদি কোন ব্যক্তি বুঝে শুনে এভাবে নামায পড়ে রুকু সিজদা দেয় তাহলে তার অহংকার মিটে যাবে।

সমস্ত কবিরা গুনাহের মূল | ইসলামী যিন্দেগী