মালফুযাত
১০০%
একটি প্রসিদ্ধ ভুল
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শিয়ারা ১২ ইমামে বিশ্বাসী। তাদের ধারনা মতে তাদের ইমামগন অন্যান্য নবীদের তুলনায় অধীক মর্যাদার অধীকারী। এমনকি তাদের ক্ষমতা বলে তারা যে কোন সময় শরী‘আতের যে কোন বিধান পরিবর্তন করতে পারেন। হালালকে, হারাম আর হারামকে, হালাল বানাতে পারেন। এজন্য তারা তাদের ইমামগনের নামের সাথে “আলাইহিস সালাম” বলে থাকে। অথচ এটা শরী‘আত বিরোধী। তাদের ১২ ইমামের শেষ ইমাম হবেন, ইমাম মাহ্দী, এজন্য তারা ইমাম মাহদী আলাইহিস সালাম বলে। শুনে শুনে আমরাও এমনকি উলামায়েকেরামও মাহদী আলাইহিস সালাম বলে থাকেন। এটা মারাত্মক গোমরাহী। আলাইহিস সালাম বলা ঠিক না। আলাইহির রিযওয়ান বলতে হবে।