মালফুযাত
১০০%
বাদশাহ
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ‘বাদ’ মানে বাতাস আর শাহ্ মানে রাজা । বাদশাহ্ শব্দের অর্থ হলো, যার রাজত্ব হাওয়ার উপরে। অর্থাৎ যে বাদশাহীর কোন অস্তিত্বই নাই। এইজন্য কোন আল্লাহওয়ালাকে বাদশাহ বলা হয় না বরং শুধু শাহ্ বলা হয়। অর্থাৎ যার রাজত্ব কেয়ামত পর্যন্ত। এজন্যই কুরআনে বলা হয়েছে আমার এই যমীনের আসল মালিক মু’মিন। হারদুই হুজুর রহ. মাদরাসায় কোন ছাত্রকে শাস্তি দিতে চাইলে, ছাত্রের টুপি খুলিয়ে শাস্তি দিতেন। কারণ টুপি একটা বাদশাহীর আলামত। আর বাদশাহী অবস্থায় কাউকে শাস্তি দেয়া যাবেনা।