মালফুযাত
১০০%
তাকওয়া অর্জনের সর্ট রাস্তা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ আমাদের যে অসংখ্য নি‘আমত দান করেছেন ভোগ করে আল্লাহর গোলামী করা এবং নবীজী ﷺ এর তরীকায় চলার নাম হলো তাকওয়া। তাকওয়ার আরেক অর্থ- আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাওয়া এবং এই ভয়ে গুনাহ বর্জন করা। হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, তাকওয়া হাসিলের একটা সর্ট রাস্তা হলো কোন আল্লাহওয়ালার সামনে বসা। শুধু বসলেই চলবে, বয়ান জরুরী না। তাকওয়া হাসিলের আরেকটা রাস্তা হলো আল্লাহর বড়ত্ব, কুদরত নিয়ে চিন্তা করা। এক বুজুর্গ বলেন, ‘গাছের একেকটা পাতা, আল্লাহর মারেফাতের খাতা।’